ঢাকাশনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ফেসবুকে প্রেম, বিয়ে ও অতঃপর আত্মহত্যা

বেত্রাবতী ডেস্ক।।
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের বেনাপোলে প্রবাসী স্বামীর বাড়িতে ঘরের ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সোনিয়া খাতুন মায়া (২১) নামে এক গৃহবধূ।

বেনাপোল সীমান্তের বাহাদুরপুর গ্রামে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া খাতুন (মায়া) রাঙামাটি জেলার বরকল থানার আমতলী গ্রামের আব্দুল আউয়াল চৌধুরীর মেয়ে এবং বাহাদুরপুর গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পরিবারের স্বজনরা জানান, গত ৭ মাস আগে ফেইসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্কের জের ধরে
উভয় পক্ষের সম্মতিতে বিয়ে হয় নাজমুল সোনিয়া খাতুন মায়ার। বিয়ের কয়েক মাস পরে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমান নাজমুল।

স্বামী প্রবাসে যাওয়ার পর থেকেই প্রতিনিয়ত শ্বশুর শ্বাশুড়ির সাথে সংসারে বাকবিতন্ডা চলে আসছিলো গৃহবধূ সোনিয়া খাতুনের। তারই ধারাবাহিকতায় গতকাল (শুক্রবার) পরিবারের লোকচক্ষুর আড়ালে নিজ ঘরের ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে জীবনের আত্মাহুতি দেয় সোনিয়া।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।