ঢাকারবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে শিশু ধর্ষনের অভিযোগে যুবক আটক

বেনাপোল প্রতিনিধি।।
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।। বেনাপোলে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থী কে ধর্ষনের অভিযোগে ইকবাল হোসেন  নামে এক যুবককে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারী) সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধর্ষক ইকবাল বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামে মুজিবর রহমানের ছেলে। ঐ ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে  পাঠিয়েছে পুলিশ।

জানা যায়,  শনিবার বিকালে বেনাপোল  সীমান্তবর্তী একটি গ্রামে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশু তার পাশের বাড়িতে অনান্য শিশুর সাথে খেলছিল। এসময় ঐ বাড়িতে থাকা বখাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে  শিশুটিকে উদ্ধার করে।  এসময় কৌশলে সে পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির এদিন রাতে ধর্ষকের বিরুদ্ধে  বিচার চেয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আলামত সংগ্রহ করতে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে রোববার সকালে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

শিশুর বাবা জানান, তার কণ্যার সাথে অমানবিক শারিরীক নির্যাতন করছে ধর্ষক।।তার দৃষ্টান্তমুলক  শাস্তি চায়।

প্রতিবেশি রহমত জানান, সামাজিক অবক্ষয়ের কারনে দিন দিন শিশু নির্যাতন ও ধর্ষনের ঘটনা সমাজে বেড়ে চলেছে।ধর্ষকের এমন শাস্তি হওয়া দরকার, যাতে আর কেউ এমন ঘটনা র ঘটাতে  সাহস না পায়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, শিশুর বাবা  ধর্ষন মামলা করলে পুলিশ ধর্ষককে আটক করা হয়েছে এবং  শিশুকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে  পাঠানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।