ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এমপি জয়কে জাতীয় শ্রমিকলীগের সংবর্ধনা 

মিজানুর রহমান মিনু।।
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম পুত্র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সাংসদ তানভীর শাকিল জয় রেকর্ড সংখ্যক ভোট পেয়ে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জাতীয় শ্রমিকলীগ কাজিপুর উপজেলা শাখার আয়োজনে মেঘাই ইজি বাইক মালিক, শ্রমিক সমিতির পক্ষে থেকে সংবর্ধনা জানানো হয়েছে।

সোমবার (১২ফেব্রুয়ারী) বাদ এশা কাজিপুর উপজেলার বরইতলীতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি তানভীর শাকিল জয় শ্রমিকদের ধন্যবাদ জানান এবং শ্রমিকদের সুখ দুঃখে পাশে সব সময় আছেন এমন বলে জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আঃ মতিন মাষ্টার, কাজিপুর উপজেলা জাতীয় শ্রমিকলী গের সভাপতি আঃ মালেক, সাধারণ সম্পাদক আঃ সালাম।

আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাবেক ছাত্রনেতা আসাদুল ইসলাম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইজিবাইক মালিক শ্রমিক সমিতি মেঘাই শাখার সভাপতি আঃ বারিক,সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, সঞ্চালনা করেন প্রচার সম্পাদক আসাদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।