ঢাকাসোমবার , ২৯ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বর্নিল আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ২৯, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। “এগারো পেরিয়ে বারোয় পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন”শ্লোগানকে সামনে রেখে শার্শায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারী)বেলা ১২টায় শার্শা উপজেলা চত্বরে র‍্যালি ও অডিটোরিয়ামে  আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদের সভাপতিত্বে এবং সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব শার্শার সভাপতি ইয়ানুর রহমান,সাধারন সম্পাদক সেলিম রেজা,ইনডিপেনডেন্ট টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আব্দুর রহিম, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন,নাভারণ প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফুজ্জামান আরিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিদিনের কথা পত্রিকার সিনিয়র প্রতিনিধি আনিছুর রহমান,যায়যায় দিন পত্রিকার বেনাপোল প্রতিনিধি আশরাফ আলী,চ্যানেল এস টিভির সিনিয়র প্রতিনিধি ইসমাইল হোসেন, নাগরিক টিভির বেনাপোল প্রতিনিধি ওসমান গণি,দৈনিক যশোর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও বাগআঁচড়া প্রেসক্লাবের সহ সভাপতি শহিদুল ইসলাম,গ্রামের কন্ঠের মফস্বল সম্পাদক জাহিদ হোসেন,চ্যানেল এস এর বেনাপোল প্রতিনিধি জসিম উদ্দিন,গ্লোবাল টিভির বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলাম, যায় যায় দিন পত্রিকার শার্শা প্রতিনিধি আশরাফুল ইসলাম, যুগান্তর পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি মহাসিন কবির, সকালের সময় এর বেনাপোল প্রতিনিধি সুমন হোসেন, বেনাপোল টিভির সম্পাদক শাহাবুদ্দিন,বাংলাদেশ বুলেটিনের শার্শা প্রতিনিধি রবিউল ইসলাম,বাংলাদেশ সমাচার বেনাপোল প্রতিনিধি ইকরামুল ইসলাম, নওয়াপাড়া পত্রিকার শার্শা প্রতিনিধি মেহেদী হাসান,গ্রামের কন্ঠের বাগআঁচড়া প্রতিনিধি নাজিম উদ্দিন জনি,যশোর বার্তার সোহাগ হোসেন,সাংবাদিক আব্দুল্লাহ,বিল্লাল হোসেন, আব্দুল জব্বার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।