ঢাকাশনিবার , ২৭ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মরহুম মোহাম্মদ নাসিম স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ 

মিজানুর রহমান মিনু।।
জানুয়ারি ২৭, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২নং চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি ও ভানুডাঙ্গা গ্রামের ১শ শীতার্ত মানুষের মাঝে মরহুম মোহাম্মদ নাসিম স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে কম্বল বিতরণ করেন চালিতডাঙ্গা ইউনিয়নের নেতৃবৃন্দ।

শনিবার (২৭জানুয়ারি) বিকালে কাজিপুর উপজেলার হাজরাহাটি বাজারে মরহুম মোহাম্মদ নাসিম স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে ও উদ্যোগে, মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদের তত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চালিতডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার,উপজেলা আওয়ামী লীগের সদস্য ওসমান গনি মাস্টার,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ রজ্জাক মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ, সদস্য বাবুল আক্তার নজরুল, আঃ হালিম।ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী,সাধারন সম্পাদক আব্দুল কাদের,ফজলু সরকার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।