ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে শহীদ এম মনসুর আলীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া

মিজানুর রহমান মিনু।।
জানুয়ারি ১৬, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ১০৭ তম জন্মবার্ষিকী  পালিত হয়েছে।

সোমবার(১৬ জানুয়ারি) বিকালে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শহীদ এম মনসুর আলীর ১০৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।

কাজিপুর উপজেলা আলীগের সভাপতি রেফাজ উদ্দিনের সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শওকত আকবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম মোস্তফা মধু তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল, জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম।

কাজিপুর উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি বিপ্লব সরকার,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন প্রমুখ।

এসময় কাজিপুর উপজেলা ও সদর উপজেলার ৫ ইউনিয়ন আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি তানভীর শাকিল জয়।

রাতে উপজেলার গান্ধাইল ইউনিয়নের বেতগাড়ি, সোনামুখি ইউনিয়নের স্থল বাড়িতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি তানভীর শাকিল জয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।