ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শা-১ আসনে শেখ আফিল উদ্দিন বেসরকারিভাবে জয়ী

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ৮, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী শেখ আফিল উদ্দিন ১ লাখ ৬ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।এবার দিয়ে তিনি টানা চতুর্থ বার এমপি নির্বাচিত হলেন।

তার প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৮ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আক্তারুজ্জামান পেয়েছেন ১ হাজার ৯০৮ ভোট।

ব্যাপক উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে কোন অপ্রীতীকর ঘটনা ছাড়ায় ভোট গ্রহণ শেষে রোববার (০৭ জানুয়ারি) রাত ৮ টায় শার্শা উপজেলা রিটার্নিং অফিসার নয়ন কুমার রাজবংশী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

অন্যদিকে, অনিয়মের অভিযোগ তুলে রোববার বেলা ১১টার সময় সংবাদ সম্মেলন করে ভোট বর্জন ঘোষণা দেন ট্রাক মার্কা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন।

যশোর-১ আসনে ১০২টি ভোট কেন্দ্রে ৬৬১টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পুরুষ কক্ষ ৩১৭টি ও মহিলা কক্ষ ৩৪৪টি। এ আসনে ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন। মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন এবং হিজড়া ভোটার রয়েছে ২ জন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।