
মিজানুর রহমান মিনু, কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি ।।শহীদ এম মনসুর আলীর জন্মভূমি সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়নের ৯নং বাহুকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় নৌকার ভোট চাইলেন সিরাজগঞ্জ ১ আসনের তৃতীয় বারের নৌকার মাঝি তানভীর শাকিল জয়।
তিনি বলেন, শুধু সিরাজগঞ্জ কাজিপুর নয় দেশের সবজাগায় বিপুল সংখ্যক ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে ভোট দিতে হবে।
দেশের উন্নয়ন চলমান রাখতে নৌকার বিকল্প নেই, ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনার হাতে যত দিন দেশের দায়িত্ব থাকবে ততদিন দেশের উন্নয়ন চলমান থাকবে।
সিরাজগঞ্জ ১ আসনের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ ১নং রতনকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাহুকা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল সাড়ে ৪টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান এর সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা গুলো বলেন সিরাজগঞ্জ ১ নৌকার মাঝি তানভীর শাকিল জয় এমপি।
তিনি আরও বলেন বিদেশীদের চক্রান্ত কোন ক্ষতি করতে পারবেনা, কেননা বাংলাদেশের মানুষ কোন সরকারের আমলে নিরাপদে জীবন যাপন করতে পারে তা দেশের মানুষ জানে।
দেশের মানুষ জানে এই নৌকা জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা, এই নৌকা ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনার নৌকা, এই নৌকা মোহাম্মদ নাসিমের নৌকা, এই নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন চলমান থাকবে, এই নৌকায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে খেতে পারে, ঘুমাতে পারে।
রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাকিম,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল,জেলা আওয়ামীযুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল।
আরও বক্তব্য রাখেন,জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম রাব্বানী তালুকদার, রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জগলু চৌধুরী, বাহুকা কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সাহাদত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান তালুকদার, জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক মাসুদ তালুকদার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর হাসনাবানু, রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল শাখা ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক তাজরীন আহমেদ খান মেধা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চপল হোসেন, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জিন্নাহ,রতনকান্দি ইউনিয়নসেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম আবির তালুকদার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরে ফাতেমা রিনা, রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবু,জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক জুয়েল সামি, সাবেক প্রচার সম্পাদক আশিক ইমরান প্রমুখ।
এসময় থানা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
