ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরের চরাঞ্চলে নৌকার গণসংযোগে মুক্তিযোদ্ধারা

মিজানুর রহমান মিনু।।
ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:১০ পূর্বাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।আগামী (৭,জানুয়ারী ২০২৪) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শতভাগ ভোটার উপস্থিত করে নৌকার বিজয় লাভ করার লক্ষ্যে কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন এর নেতৃত্বে কাজিপুর উপজেলার চরাঞ্চলের হাট,বাজার,মাঠ, ঘাট চষে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধা কমান্ড।

প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (২৬ডিসেম্বর) উপজেলার চরাঞ্চলের তেকানি ইউনিয়নের কান্তনগর,চরকান্তনগর, তেকানি,পানাগাড়ি,নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা সহ বিভিন্ন এলায় সিরাজগঞ্জ-১ আসনের নৌকার মাঝি তানভীর শাকিল জয়কে বিজয়ী করতে ভোট কেন্দ্রে শতভাগ ভোটার উপস্থিতির লক্ষ্যে এই গণসংযোগ চালাচ্ছেন বলে জানান তারা।

এসময় কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম।কাজিপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি, তেকানি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিবন চাকলাদার।বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা শাজামাল, বীর মুক্তিযোদ্ধা কালু, সহ তেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা গন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।