ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার 

বেত্রাবতী ডেস্ক।।
ডিসেম্বর ২৪, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শার বাগআঁচড়া বাজারের একটি জনবহুল জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া বাবু মার্কেটের সামনে থেকে এ ককটেল দুইটি উদ্ধার করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা কালো টেপ মোড়ানো ককটেল দুইটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুইটি উদ্ধার করে থানায় এনে নিষ্ক্রিয় করা হয়েছে । কারা কেন বোমা গুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।