ঢাকাশনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

দাদা ও বাবার মত মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থেকে কাজ করতে চাই–জয়

মিজানুর রহমান মিনু।।
ডিসেম্বর ২৩, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।আমার দাদা শহীদ এম মনসুর আলী যেমন মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থেকে কাজ করেছেন, আমার বাবা মোহাম্মদ নাসিম যে ভাবে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থেকে কাজ করেছেন। তেমনি আমিও মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থেকে কাজ করতে চাই বললেন তানভীর শাকিল জয়।

শনিবার (২৩ডিসেম্বর) বাদ আসর সিরাজগঞ্জ ১ আসনের নির্বাচনী এলাকা সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন সিরাজগঞ্জ ১ নৌকার মাঝি তানভীর শাকিল জয়।

তিনি আরও বলেন দেশের উন্নয়ন চলমান রাখতে হলে নৌকার বিকল্প নেই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ।

রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।