ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে নৌকার মাঝি তানভীর শাকিল জয়কে সংবর্ধনা দিতে জনতার ঢল

মিজানুর রহমান মিনু।।
নভেম্বর ২৯, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু, কাজিপুর) সিরাজগঞ্জ প্রতিনিধি।।সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর যোগ্য নাতি, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪দলের মুখপাত্র,একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মন্ত্রী, প্রয়াত মোহাম্মদ নাসিমের যোগ্য সন্তান কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সিরাজগঞ্জ ১ আসনের তৃতীয় বারের মত নৌকার মাঝি হিসেবে নির্বাচনী (কাজিপুর সিরাজগঞ্জ একাংশ) এলাকায় আগমনে জনতার ঢল।

উত্তর বঙ্গের প্রবেশদার মুলি বাড়ি থেকে কাজিপুর পর্যন্ত লাখ জনতার সংবর্ধনায় মুগ্ধ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

তানভীর শাকিল জয়ের জন্মভূমি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সিমান্ত বাজার দলীয় কার্যালয়ের সামনে সংবর্ধনা দেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব এর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গান্ধাইল ইউনিয়নের সিমান্ত বাজার মোহাম্মদ নাসিমের মূর‍্যালে শ্রদ্ধা নিবেদন করেন নাসিম পুত্র তানভীর শাকিল জয়।

এসময় কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুগ্ন সাধারণ সম্পাদক সহিদ সরোয়ার সহ সকল নেতৃবৃন্দ এবং কাজিপুরের জনতার একাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।