ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বেত্রাবতী ডেস্ক।।
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে” স্থানীয় সরকার’- স্লোগানকে  সামনে রেখে সারাদেশের ন্যায় যশোরের শার্শায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,উপজেলা জন স্বাস্থ্য কর্মকর্তা মৌসুমী হালদার সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।দি

বসটি পালন উপলক্ষে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের  উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।