
বেত্রাবতী ডেস্ক।।“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে” স্থানীয় সরকার’- স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় যশোরের শার্শায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,উপজেলা জন স্বাস্থ্য কর্মকর্তা মৌসুমী হালদার সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।দি
বসটি পালন উপলক্ষে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করেছে।
