
কাজিপুর প্রতিনিধি।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৪নং শুভগাছা ইউনিয়নের ১৩০টি পানিবন্দী পরিবার এর মাঝে ত্রাণ বিতরণ করলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
সোমবার (৪সেপ্টেম্বর)বাদ আসর শুভগাছা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় তিনি পানি বন্দী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কালে তাদের উদ্যেশ্য করে বলেন যতদিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে ততদিন যেকোনো দুর্যোগে আপনারা হতাশা হবেন না।যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন এবং ভবিষ্যতে ও থাকবেন ইনশাআল্লাহ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার।
উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান বিএসসি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম।শুভগাছা ইউপি সদস্য, জাহাঙ্গীর আলম, তাজউদ্দীন টিপু, নয়ন সরকার, আঃ মমিন, সাহেব আলী, মাশু, এনামুল হক সহ সকল সদস্য।
