
বেত্রাবতী ডেস্ক।। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে বাগাআঁচড়ার বাগাডাঙ্গা গ্রামে উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১১ আগস্ট) বিকাল ৪টায় শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বাগাডাঙ্গা গ্রামে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সদস্য, ও ফার্মেসী গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ এর যুগ্মসাধারণ সম্পাদক, উপজেলা কৃতি সন্তান নাজমুল হাসানের পক্ষে মাস ব্যাপী জাতীয় শোক দিবস উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের সফলতা প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর- ১ (শার্শা) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উন্নয়নমূলক,মাস ব্যাপী জাতীয় শোক দিবস ও উঠান বৈঠকের মাধ্যমে লিফলেট বিতরণ করেন।
এ সময় বাগাআঁচড়া ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সাবেক ছাত্রলীগ নেতা ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য শফিক মাহমুদ ধাবক এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক হাজী বাবলু মিয়া।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ওহিদুজ্জামান অহেদ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য কবির উদ্দিন,বাগাআচড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক শিশির, যুবলীগ নেতা কবিরুজ্জামান কবির আওয়ামীলীগ আয়নাল হক,যুবলীগ নেতা হাসান আলী যুবলীগ নেতা সাইফুল, যুবলীগ নেতা তরিকুল ইসলাম বাগআঁচাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক রনি মিয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: রশিদ হোসেন ,সানি , ও রাসেল হাসান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
