
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর যোগ্য উত্তরসূরী।বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহচর সাবেক স্বাস্থ্য মন্ত্রী, ১৪ দলের মুখপাত্র, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের যোগ্য সন্তান।বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১লা আগষ্ট (মঙ্গলবার) বাদ আসর কাজিপুর উপজেলার গান্ধাইল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এমপি তানভীর জয়ের ৪৯ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে দীর্ঘায়ু কামনা করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুজিব পরিবারের সকল শহীদ, শহীদ এম মনসুর আলী সহ জাতীয় চার নেতা এবং প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা আখতার হোসাইন আল হাবিবী।
এসময় অত্র মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সহিদ সরোয়ার, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওমর খসরু টুটুল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলি,,সাধারন সম্পাদক আব্দুস সোবহান ধুল্লা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রামাণিক, সদস্য প্রকৌশলী রাশেদুল ইসলাম রাজিব।উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদ শেখ, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জুয়েল ,গান্ধাইল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না,গান্ধাইল ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক নিশাত তালুকদার, সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদ রানা সহ সকল নেতৃবৃন্দ।
