ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ৪শ ৯০জন মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ 

মিজানুর রহমান মিনু।।
জুলাই ২৫, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৫৯টি উচ্চ বিদ্যালয়ের নবম-দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ট্যাবলেট) বিতরণ করেন এমপি তানভীর শাকিল জয়।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে কাজিপুর উপজেলার শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ (ট্যাবলেট) বিতরণ কালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি তানভীর শাকিল জয় বলেন শিক্ষা উপকরণ ( ট্যাবলেট) এর মাধ্যমে ভালো দিকটা বেছে নিবে।যেমন বাংলাদেশ ২০০৮ এর আগে কেমন ছিল এবং জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে বর্তমান তথ্য প্রযুক্তিতে আমরা কত আগিয়ে আছি।জননেত্রী শেখ হাসিনার মিশন ২০৪১ সালের ভিতর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তোমরা কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। তোমরাই আগামীর নেতৃত্ব দেবে স্মার্ট বাংলাদেশে।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাষ্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু প্রমুখ।

কাজিপুরের সকল পর্যায়ের উচ্চ মাধ্যমিক ৫৯টি বিদ্যালয়ের নবম-দশম শ্রেনীর মেধাবী ৪৯০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ট্যাবলেট) বিতরণ করা হয়।

এসময় কাজিপুর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।