ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছার শংকরপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বেত্রাবতী ডেস্ক।।
জুলাই ১৫, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। বিট পুলিশিং বাড়ী বাড়ী,নিরাপদ সমাজ গড়ি,এই স্লোগানে যশোরের ঝিকরগাছার শংকরপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুর ১টায় শংকরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জির সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জিয়াউর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পশারী।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে ও আওয়ামীলীগ নেতা সাংবাদিক আবু সাঈদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আরিফুজ্জামান আরিফ,ইউপি সদস্য আসাদুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জাহিদ হাসান পলাশ।

এ সময় ইউপি সদস্য মহাসীন আলী, শংকরপুর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান,শংকরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোখলেছুর রহমান রিন্টু,যুবলীগ নেতা মুনছুর আলীসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্হিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।