ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল পৌরসভা নির্বাচনে ভোট প্রচারে বাঁধা সৃষ্টির অভিযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

Arifuzman Arif
জুলাই ১৩, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা, ভাংচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাজারে প্রার্থীর নিজ অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এর আগে ভাংচুর, প্রচারণায় বাধার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা, প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পায়নি দুঃখ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সরকারের সযোগীতা কামনা করেন। এসময় তিনি নানান প্রতিশ্রূতি দিয়ে ১৫ দফা নির্বাচনি ইশতেহারও ঘোষনা করেন।

সীমানা জটিলতাসহ নানান প্রতিবন্ধকতায় প্রায় ১২ বছর পর আগামী ১৭ জুলায় বেনাপোল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ১২টি কেন্দ্রে ৯৫টি ইভিএমে ভোট নেওয়া হবে। ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৪ জন ও নারী ভোটার রয়েছেন ১৫ হাজার ৩৪১ জন।

নির্বাচনে নৌকার প্রার্থী রয়েছেন নাসির উদ্দীন অপর দিকে স্বতন্ত্র প্রার্থী হয়ে মোবাইল মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন মফিজুর রহমান সজন ও জগ মার্কায় ফারুক হোসেন উজ্বল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।