ঢাকাসোমবার , ১০ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজিপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে ইউসিবির বৃক্ষরোপণ

মিজানুর রহমান মিনু।।
জুলাই ১০, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এল সি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের দু পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) গান্ধাইল আইডিয়াল কলেজ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের দু পাশে এক হাজার (তাল ও অন্যান্য) গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা মাধ্যমিক অফিসার জনাব শামিম আরা, গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন , গান্দাইল আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, জনাব শওকত আলী নির্বাহী পরিচালক শার্প, গান্ধাইল আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম, জনাব নুপুর কর্মকার ব্যাবস্থাপক ইউসিবি,সিরাজগঞ্জ শাখা, গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অত্র কলেজের সকল শিক্ষক, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উদ্যোক্তারা জানান সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এ বছর সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে।কারণ উচ্চতা ও গঠনগত দিক থেকে তালগাছ বজ্রপাত নিরোধে সহায়ক।এ ছাড়া তালগাছ ভুমিকায়, ভূমিধস, ভুগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে এবং মেঘ আকর্ষন করে বৃষ্টিপাত ঘটায়। এসব কারণে ইউসিবি তালগাছ রোপণের উপর বিশেষ গুরুত্বারোপ করেছে।

উল্লেখ্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তা প্রদানমুলক প্রকল্প ভরসার নতুন জানালা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো।পাশাপাশি বৃক্ষ রোপণ।।

উল্লিখিত প্রকল্লের অধিনে সারাদেশে ৫০টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চর হাওর, উপকূল, সীমান্তবর্তী এলাকাসহ তুলনামূলক ভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এসব মডেল উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি উপজেলায় এক হাজার করে সারাদেশে অন্তত ৫০ হাজার তাল বা স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য গাছ রোপণ কথা হবে। একইসঙ্গে বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন, কৃষি উদ্যোক্তাদের সংগঠিত করে ক্লাইমেট স্মার্ট /কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও যন্ত্রের ব্যাবহারে উৎসাহ প্রদান কৃষকদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী ( নিরাপত্তা চশমা, কীটনাশক প্রতিরোধী পোশাক ইত্যাদি) বিতরণঃ খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জৈব পদ্ধতির প্রয়োগে সহায়তা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে দেশের ৬৪জেলার প্রতিটি উপজেলা থেকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ২৫ জন করে কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।