ঢাকামঙ্গলবার , ২০ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত‍্যু 

বেত্রাবতী ডেস্ক।।
জুন ২০, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শায় সাপের কামড়ে সাহারা (১১) নামে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত‍্যু হয়েছে। নিহত সাহারা উপজেলার গোড়পাড়া গ্রামের নাসির উদ্দীন (টিপুর) মেয়ে এবং গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

সাহারার বাবা নাসির উদ্দীন বলেন, সোমবার দিবাগত রাতে সাহারা দাদির সাথে ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে হঠাৎ দাদিকে ডেকে বলে কিসে কামড় দিয়েছে। তখন আমি ঘর থেকে বের হয়ে লাইট জ্বালিয়ে ফ্রিজের পাশে একটি সাপ দেখে  নিশ্চিত হয় যে, সাপে কামড় দিয়েছে। সাথে সাথেই  সাপটি মেরে ফেলা হয়। এর পরপরই দ্রুত কবিরাজ ডেকে  ঝাড়ফুক করানো হয়। অবস্থার অবনতি হলে কবিরাজ হাসপাতালে নিতে পরামর্শ দিলে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাকে  যশোর ২৫০ শয‍্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা ধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় সে মৃত‍্যুবরণ করেন।

সাহারার অকাল মৃত‍্যুত‍ে পরিবার সহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।