ঢাকামঙ্গলবার , ১৩ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

রতনকান্দিতে মোহাম্মদ নাসিমের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
জুন ১৩, ২০২৩ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক সফল স্বরাষ্ট্র, ডাক,তার ও টেলিযোগাযোগ, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্যমন্ত্রী, জননন্দিত জননেতা প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের  ৩য় মৃত্যু বার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২জুন (সোমবার) সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে সিমান্ত বাজার দলীয় কার্যালয়ে রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান এর সভাপতিত্বে জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আঃ হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল।জেলা আওয়ামীলীগের সদস্য মনসুর আলী পরিবারের সদস্য রাশেদ ইউসুফ জুয়েল, জেলা আওয়ামীলীগের সদস্য জিহাদুল ইসলাম। সাবেক সদস্য গোলাম রাব্বানী, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ প্রমুখ।

সভায় প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আঃ বারী সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।