
বেনাপোল প্রতিনিধি।। বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রাক থেকে লোহার কুচি চুরি করে পালানোর সময় হাফিজুর রহমান (২৮) নামে এক চোরকে আটক করেছে আনসার সদস্যরা।
আটক হাফিজুর রহমান বেনাপোল ছোটআঁচড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে
বুধবার (০৭ জুন) গভীর রাতে বেনাপোল স্থলবন্দরের এসিড মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল জানান, বেনাপোল স্থলবন্দরের পিসি শামসুল হকের নেতৃত্বে আনসারের একটি টহল টিম এসিড মাঠে ভারতীয় ট্রাক থেকে লোহার কুচির বস্তা চুরি করে পালানোরস ময় হাফিজুর কে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লোহার বস্তা সহ আটককৃত চোরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
