ঢাকাশনিবার , ২৯ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৭৮ কেজি গাঁজা উদ্ধার 

বেত্রাবতী ডেস্ক।।
এপ্রিল ২৯, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক ।। শার্শার শালতা গ্রামের কাতলা কুড়োর বিল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৮ কেজি গাঁজা উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৯ এপ্রিল) ভোর রাতে বিপুল পরিমাণ মাদকের একটি চালান পাচার হচ্ছে, এমন গোপন খবরে, পুলিশ উপজেলার শালতা এলাকায় অভিযান চালায়। এসময় কাতলা কুড়োর বিল এলাকায় কয়েক জন মাদক ব্যবসায়ীকে ভারত হতে আসতে দেখে তাদেরকে দাঁড়াতে বললে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে, না দাঁড়িয়ে তাদের কাছে থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভিতর থেকে ৭৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ৪৬,৮০,০০০/- টাকা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।