ঢাকামঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে হেলে পড়েছে ৫ তলা ভবন,ঝুঁকিপূর্ন হওয়ায় দ্রুত অপসারণের দাবী স্থানীয়দের

বেনাপোল প্রতিনিধি।।
এপ্রিল ২৫, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।। বেনাপোল বাজারে ৫ তলা একটি  ভবনের বিভিন্ন অংশে ফাটল ও ভবন হেলে পড়ায় ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে ঝুঁকিপূর্ণ ভবনটি অতিদ্রুত অপসারণ করতে বেনাপোল পৌরসভায় লিখিত  আবেদন জানিয়েছেন ভবনের আশেপাশের বসবাসকারী ও স্থানীয়রা।

সরেজমিনে তথ্য অনুসন্ধানে দেখা যায়, ১৯৯৬ সালে মৃত আলহাজ্ব হাজী আব্দুল গণি ভবনটি নির্মান করেন।  মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে উক্ত ভবনটিতে তাহার সন্তানরা বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি মাথা হেলে পড়েছে।

দৃশ্যমান এসব চিত্র দেখেই বুঝা যায় ভবনটি যে কোন মুহূর্তে হেলে পড়তে পারে বা ধ্বসে পড়তে পারে। বিষয়টি ভবনের মালিক পক্ষ তেমন ভাবে আমলে না নিলেও জীবনের ঝুঁকি থাকায় ভবন টি অপসারণ করতে পৌরসভার দারস্থ হন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ভবনটি হেলে পড়া সহ বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে ভেঙে পড়ে অনেকের প্রাণহানী ঘটতে পারে। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় অতিদ্রুত এটা অপসারণ করা দরকার। তা না হলে অনেক জান মালের ক্ষতি হতে পারে।

মৃত আলহাজ্ব হাজী আব্দুল গণির ছেলে  আমিনুর রহমান বলেন, অনেকে বলছে ভবনটি ঝুঁকিপূর্ণ কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে না। পৌরসভা থেকে কোন নোটিশ এখনো পাইনি। তবে কর্তৃপক্ষ যদি মনে করে ভবনটি ঝুঁকিপূর্ণ এবং যদি আইনি নোটিশ দেন তাহলে আমরা এটি অপসারণ করার জন্য চেষ্টা করবো।

বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, ওই ভবনের আশে পাশের লোকজন ভবনটি ঝুঁকিপূর্ণ দাবী করে এলাকাবাসীর সমন্বয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। ভবনটি সরেজমিনে পরিদর্শন করেছি। ভবনটি হেলে গিয়ে এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরে চরম ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে।

আমরা ভবনে বসবাসকারী সকলকে ভবনটি খালি করার পাশাপাশি দ্রুত অপসারণ করার জন্য পরামর্শ প্রদান করেছি। ভবনটির বর্তমান অবস্থা খুবই শোচনীয়। এটি দ্রুত অপসারণ করা না হলে ভবনের লোকজন সহ স্থানীয়দের জীবনের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে ভবন মালিক কে একটি চুড়ান্ত নোটিশ প্রদান করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।