ঢাকারবিবার , ২৩ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত

বেত্রাবতী ডেস্ক।।
এপ্রিল ২৩, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মাহবুব হাসান মধু (৫০) নামে ঢাকা হাইকোর্টের এক আইনজীবী নিহত হয়েছে। রবিবার রাত ৮টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাহবুব হাসান মধু শার্শা উপজেলার নাভারণ দক্ষিন বুরুজবাগান গ্রামের মৃত আব্বাস আলীর হিমে মোড়লের ছেলে এবং  ঢাকা জজ কোর্টের আইনজীবী  হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় প্রয়োজনীয় কাজে শার্শার শ্যামলাগাছী যান মাহবুবুর হাসান মধু ।এসময়  হাইওয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর কুমার দে বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মাহবুবুর হাসান মধু নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে উদ্ধার করে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়

নিহতের বড় ভাই মনিরুজ্জামান সোনা জানান, ঈদের ছুটিতে ভাই বাড়িতে এসেছিলো।সন্ধ্যায় শ্যামলাগাছী গিয়েছিলেন নিজের কাজে। পরে তার মৃত্যুর খবর শুনতে পাই। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া বিরাজ করেছে।।

নাভারন হাইওয়ে থানার ওসি আব্দুল আল মামুন জানান, দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় মৃত হয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।