ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য সহ গ্রেফতার-৮

বেনাপোল প্রতিনিধি।।
এপ্রিল ১৯, ২০২৩ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।।বেনাপোলে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শাড়ি ৫৫-পিচ, লেহেঙ্গা-১২৫ পিচ, থ্রি-পিস-৫৫১ পিস, চুড়ি-১২ বান্ডিল, ইমিটেশন গহনা-২ বান্ডিল সহ ৮ চোরাকারবারিকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর ৫টায় বেনাপোল চেকপোস্ট এলাকার ডায়মন্ড আবাসিক হোটেল ও নাহিদ আবাসিক হোটেলে থেকে এসব অবৈধ ভারতীয় পণ্য সহ তাদেরকো গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, (১) আঃ মোস্তাকিন আরাফাত সালেহীন (৩২), পিতা- আবুল কাশেম, সাং-৬২/২ হাজারীবাগ বটতলা মাজার, থানা- হাজারীবাগ, ঢাকা, (২) সেলিম হোসেন (২৯), পিতামৃত- আবেদ আলী, সাং- পাঁচআনি, থানা- মতলব, জেলা- চাঁদপুর, (৩) সুমন তালুকদার (৩৬), পিতা- নান্নু তালুকদার, সাং- পূর্বশুলতানি, থানা- মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল, (৪) সমির হালদার (৩৫), পিতা- ফকির চাঁদ হালদার, সাং- পেট্রাপোল, ভারত, (৫) এনামুল হক (৫৪), পিতামৃত- রহিম উদ্দিন, সাং- কুসুমদিয়া, (৬) খবির উদ্দিন খান (৪৫), পিতা- কাঞ্চন আলী খান, সাং- খুকরা, উভয়থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ, (৭) ইসহাক চৌধুরী (৪৭), পিতা- আব্দুর রব চৌধুরী, সাং- শাহাতলী, থানা ও জেলা- চাঁদপুর, (৮) তানভীর আক্তার (৪২), পিতা- ইদু মিয়া, সাং-৭১/১ বসিলা, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।

ডিবি জানায়, চোরাকারবারিরা অবৈধ ভারতীয় পণ্য নিয়ে বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া সাকিনস্থ তাইজেল হোসেনের ডায়মন্ড আবাসিক হোটেল ও মোহাম্মদ আলী মিঠুনের নাহিদ আবাসিক হোটেলে অবস্থান করছে।এমন গোপন খবরে ওই দুই হোটেলে অভিযান চালিয়ে পাচার কৃত ভারতীয় পণ্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৯,১৩,১০০/= (নয় লক্ষ তের হাজার একশত) টাকা।

জেল গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।