
বেনাপোল প্রতিনিধি।।যশোরের শার্শায় ২০২৩ সালের এসএসসি (ভোকেশনাল), দাখিল এবং সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম,শার্শা থানার তদন্ত (ওসি) শাহাদাত হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
