ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে বিজিবির অভিযানে ৬ পিস স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি।।
এপ্রিল ১১, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি ।। বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৬ পিস (৬৯৯ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।তবে, এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, যশোর ব্যাটেলিয়ান ৪৯ বিজিবি বেনাপোল আইসিপির পোতা পোস্টের টহল কমান্ডার নং ৭৭৭০৩ নায়ক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ১৯/১ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাদিপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করে। এবং উদ্ধারকৃত স্বর্ণের বার ব্যাটালিয়ান সদরে পাঠানো হয়েছে বলে জানান বিজিবি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।