ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ভারতীয় বিভিন্ন পণ্যসহ আটক-২

বেত্রাবতী ডেস্ক।।
এপ্রিল ৯, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক ।।বেনাপোলে রেল স্টেশন এলাকায়  অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় শাড়ী, থ্রীপিচ, লেহেঙ্গা, থান কাপড় ও ভারতীয় বিভিন্ন প্রসাধনী সহ দুই চোরকারবারী কে আটক করেছে পোর্ট থানা পুলিশ  ।

আটককৃতরা হলো, মাহবুব শেখ (৩০), পিতা-মৃত তোতা মিয়া শেখ, সাং-ভবেরবেড় ও আঃ রহিম (২২), পিতা- বাদশা ফকির, সাং-ছোট আঁচড়া, উভয় থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।

পুলিশ জানায়,রবিবার (৯ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে, ভবেরবেড় সাকিনস্থ বেনাপোল রেল স্টেশনের দক্ষিন পাশে মোড়ল বাড়ির মোড় ঢালাই রাস্তার উপর হতে ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থান কাপড় ও  ভারতীয় বিভিন্ন প্রসাধনী সহ তাদেরকে আটক করা হয়। যার মূল্য ৯লক্ষ১ ৪হাজার ৪শ২৫ টাকা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, উদ্ধারকৃত পন্য সহ আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।