
বেত্রাবতী ডেস্ক।।শার্শার বাগআঁচড়া বাজারে উপজেলা প্রশাসনের নেতৃত্বেে একটি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে নানা অনিয়মের অভিযোগে ৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।পাশাপাশি মেয়াদ উত্তীর্ন পন্য থাকায় তা নষ্ট করা হয়েছে।
সোমবার (০৩ এপ্রিল) বিকালে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নানা অভিযোগের ভিত্তিতে শরীফ ষ্টোরকে ৫ হাজার টাকা, শহিদুল স্টোর ও কালাম স্টোরকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
এব্যাপারে শার্শা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং চলছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
