ঢাকাশনিবার , ১ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

আধাঘণ্টার ব্যবধানে যশোরে ছুরিকাঘাতে দু”টি হত্যাকাণ্ড

বেত্রাবতী ডেস্ক।।
এপ্রিল ১, ২০২৩ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। আধাঘণ্টার ব্যবধানে যশোরে ছুরিকাঘাতে দুইটি হত্যা কাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টা ও ৯টার দিকে শহরতলীর ঘুরুলিয়া গ্রাম ও শহরের বারান্দিপাড়া নাথপাড়া এলাকায় এ দুটি হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন, ঘুরুলিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে ইউসুফ (২৫) ও শেখহাটি গ্রামের বাচ্চু শেখের ছেলে নাহিদ (১৯)।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এদিন রাত সাড়ে ৮টার দিকে ইউসুফের ছোট ভাই ইউনুছের সাথে পারিবারিক কলহের জের ধরে হাতাহাতি হয়। এসময় ইউনুস তার ভাই ইউসুফের বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় ইউসুফকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে আধা ঘণ্টার ব্যবধানে রাত ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পূর্ববারান্দী নাথপাড়া নদীর পাড়ের মাঠের মধ্যে নাহিদের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারের আওয়াজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সালাউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তারা মারা গেছেন।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পৃথক দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে তারা খুন হলেন সে বিষয়ে পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।