ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার শ্যামনগরে ৩টি বন্দুক ও ২রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

রাসেল ইসলাম
মার্চ ৩১, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল হোসেন।।সাতক্ষীরার শ্যামনগরে ৩টি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার রাত ২টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা শ্যামনগরের পার্শ্বেমারী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ব্যবসায়ী আজিজুল হক (২৭) কে আটক করে।

আটক অস্ত্র ব্যবসায়ী শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার লিয়াকত গাজীর পুত্র।

কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রার লেফটেন্যান্ট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলাম সহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল শ্যামনগরের পার্শ্বেমারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি একনলা বন্দুক, ১টি চারনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১টি দেশীয় দাঁ ও ১টি রডসহ অস্ত্র ব্যবসায়ী আজিজুল হক (২৭) আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আজিজুল হক জানিয়েছেন, তিনি ২০১৮ সালে আত্মসমর্পনকারী ডাকাত মেহেদী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন এবং বিভিন্ন সময়ে সুন্দরবন এলাকায় ডাকাতি করতেন।

জব্দ হওয়া অস্ত্রসহ আটক আজিজুল হককে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের ঐ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।