ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় ৪টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারি আটক

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ২৯, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোর ডিবি পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে ৪টি (৮৮২.৩ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারি আটক হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বিকালে যশোর-বেনাপোল  মহাসড়কের ঝিকরগাছা থানার কীর্তিপুর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, আলামিন হোসেন (২৭), পিতা- শহীদুল ইসলাম, সাং-ঘিবা, থানা-বেনাপোল, জেলা-যশোর ও মহিবুল (৩৩), পিতা-আওয়াল মোল্লা, সাং-জয়পুর, থানা-লোহাগড়া, জেলা- নড়াইল।

পুলিশ জানায়, স্বর্ণ পাচারের গোপন খবরে, যশোর-বেনাপোল মহাসড়কের উপর ঝিকরগাছা থানার কীর্তিপুর মোড় এলাকায় ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষ এর সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ও ঝিকরগাছা থানা পুলিশের টহল টিম অবস্থান নেয়। এসময় বেনাপোল গামী একটা মোটরসাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলের চালক মহিবুল ও যাত্রী আলামিনকে আটক করে। তাদের গতিবিধি সন্দেহজনক দেখে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, আসামী মহিবুলের কোমরে বিশেষ কায়দায় স্বর্ণের বার রক্ষিত রয়েছে।

ধৃত আসামীর শরীর থেকে ও আসামীর দেখানো মতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য আশি লক্ষ টাকা এবং  এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় ডিবির ওসি রুপন কুমার সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।