ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার জামতলা থেকে পায়ের মোজায় লুকিয়ে রাখা ১০টি  ম্বর্ণেরবার দুই পাচারকারী আটক

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ২৩, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শা উপজেলার জামতলা থেকে পায়ের মোজায় লুকিয়ে রাখা ১০টি ম্বর্ণের বার ভারতে পাচারকালে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ মার্চ ) বেলা ১১ টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহলদল এ স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।

আটকরা হলেন, নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)।

বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজেই শার্শা অগ্রভূলাট বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে শার্শার জামতলা নামক সীমান্ত এলাকায় গোপন অবস্থান নেয়। এ সময় টহল দল দুই ব্যক্তিকে হাঁটতে হাঁটতে আসতে দেখে তাদেরকে থামতে বলে। পরে তাদের পায়ের মোজার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১০ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬৭ গ্রাম। বাজার মূল্য  প্রায় কোটি টাকা।

আটক দুই পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধরকৃত স্বর্ণের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।