ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় সাতমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল প্রকল্পের উদ্বোধন ও মা সমাবেশ

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ২১, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শার বাগআঁচড়া সাতমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাপান বাংলাদেশ কালচারাল একচেন্জ এসোসিয়েশন (জেবিসিই এ)ও স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত স্কুল মিল প্রকল্পের শুভ উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২১মার্চ) বেলা ১১টায় বাগআঁচড়া সাতমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে  পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষক আঃ সালামের সভাপতিত্বেে কোরআন তেলওয়াত, গীতাপাঠ ও অতিথিদের কে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।

শার্শা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক ওসমান গনি মুকুলের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী অবিভাবক সুধীজন, আমন্ত্রিত অতিথি মা’দের কে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,সাইফুল ইসলাম,সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম,জিবিসিইএ এর কান্ট্রি ডিরেক্টর মহাদেব চন্দ্র বসু, সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশিদ, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম মন্তুু,ফারহানা খাতুন,বিদ্যালয়ের ফিডিং প্রকল্পের সভাপতি হাসান মাসুদ পলাশ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, সাবেক মহিলা মেম্বর আরিনা খাতুন।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা  সমাজ সেবক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি বর্গ ও সূধীজনেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।