ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার গোগা সীমান্তে ১৩টি স্বর্নের বারসহ পাচারকারী আটক

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ২১, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক। ।শার্শার গোগা গাজীপাড়া জব্বারের মোড় থেকে  ১৩টি স্বর্নের বার সহ কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হয়। সে ঐ এলাকার কুদরত উল্লাহ সর্দারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায় যে, একজন স্বর্ন পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গোগা গাজীপাড়া এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এ সময় গোগা ক্যাম্পের একটি টহল দলের বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করে। এ সময় তার দেহ তল্লাশি করে তার কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩ পিস স্বর্নের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন এক কেজি ৫৫৬ গ্রাম। এবং বাজার মূল্য এক কোটি ৩১ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি বলেন, আটক কামরুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং চালানটি যশোর ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।