
মিজানুর রহমান মিনু সিরাজগঞ্জ।।সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক ও ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮মার্চ) বিকালে বহুলী ইউনিয়নের আলমপুর স্কুল মাঠে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আঃ বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আঃ হাকিম, সাধারন সম্পাদক নুরুল ইসলাম সজল।জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল।জেলা সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য জিহাদুল ইসলাম।বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুঞ্জুরুল ইসলাম তালুকদার।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ।সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন।সাবেক ছাত্রনেতা জাকিরুল ইসলাম লিমন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম রাব্বানী তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মায়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার। সহ রতনকান্দি, বাগবাটি, বহুলী,ছোনগাছা,ও মেছড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে সঞ্চালনা করেন জেলা কৃষকলীগের সাবেক উপ কৃষি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মানিক।
দ্বিতীয় অধিবেশনে বহুলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রনি মিয়া, সাধারণ সম্পাদক লিটন খান।কৃষক লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আঃ খালেক, সাধারণ সম্পাদক শুকুর মাহমুদ।ছাত্রলীগের সভাপতি মহসিন হাসান প্রিন্স,বায়েজিদ খানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।
