ঢাকারবিবার , ১৯ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় আত্মীয় বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ১৯, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। ঝিকরগাছায় দাদীর সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মিথিলা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৯শে মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

নিহত মিথিলা ঝিকরগাছা উপজেলার নন্দীডুমুর গ্রামের আক্তারুল কবিরের মেয়ে।

মিথিলা শনিবার তার দাদীর সাথে ঝিকরগাছার বড় পোদাউলিয়া গ্রামে নানীর বোনের বাড়ীতে বেড়াতে এসেছিলো।

বড়পোদাউলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য জাহান আলী জানান, দুপুরে মিথিলা বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায়।পরে মিথিলাকে উদ্ধার করে বাগআঁচড়া একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজনের ধারণা, সবার অগোচরে খেলার এক পর্যায়ে ওই পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায় মিথিলা।

এদিকে মিথিলার মৃত্যুতে তার বাড়ী নন্দীডুমুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।