
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।জাতীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর জন্মভূমি সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া সরকার বাড়ি গড়ে উঠছে সরকার বাড়ি পারিবারিক স্মৃতি পাঠাগার।
গোলাম কিবরিয়া স্বপন সরকার ও হেলাল উদ্দিন সরকার এর তত্বাবধানে সরকার বাড়ি স্মৃতি পাঠাগারে মনসুর পরিবারের সকল সদস্যের ছবি সংগ্রহ করা হচ্ছ ।
তারই ধারাবাহিকতায় সরকার বাড়ির বড় ছেলে মরহুম আফজাল সরকারের ছবি মিরপুর কালশী মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও শুভগাছা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম এর মাধ্যমে হেলাল উদ্দিন সরকার হাতে হস্তান্তর করেন এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি খোরশেদ আলম খুশু, শুভগাছা ইউনিয়নের চাঁদনগর গ্রামের ব্যাবসায়ী খোরশেদ আলম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
