ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ভারতীয় পণ্য সামগ্রী সহ ৬ চোরাকারবারি আটক

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ১৬, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। বেনাপোলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ভারতীয় বিভিন্ন প্রসাধনী সামগ্রী ও শাড়ি সহ ৬ চোরাকারবারিকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কুদ্দুস মন্ডল (৩৩), পিতা-আজগর মন্ডল, মাতা-হালিমা বিবি, সাং-সাকদাহ জাদবপুর, থানা-স্বরুপ নগর, জেলা-উত্তর চব্বিশ পরগোনা, ভারত, মানিক মিয়া (৪৭), পিতা-মৃত আব্দুস সুবহান, সাং-রামনগর খাঁপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, আলী হোসেন (২৬), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-বড় আঁচড়া (গেটপাড়া), তরিকুল ইসলাম (২৯),পিতা-মৃত সালেক শেখ, সাং-ছোট আঁচড়া (পশ্চিমপাড়া), ইমরান হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুল আজিজ, সাং-গাতিপাড়া (মাঝপাড়া), তানভির হোসেন (২০), পিতা-মোঃ ইউসুফ আলী, সাং-সাদীপুর (বেলতলা), বেনাপোল পোর্ট থানা।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থানার ছোট আঁচড়া সাকিনস্থ বেনাপোল স্থলবন্দরের ২২নং শেডের সামনে পাঁকা রাস্তার উপর হতে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও শাড়ি সহ ৬ চোরাকারবারিকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূৃঁইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।