ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ইজিবাইক চুরি-ছিনতাই চক্রের ২ সদস্য আটক,৬টি ইজিবাইকসহ আসামীদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ১৪, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরে ইজিবাইক চুরি-ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার সহ তাদের জিম্মা থেকে চোরাইকৃত ৬ টি ইজিবাইকসহ আসামীদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ডিবির তরফ থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, রায়হান (২০), পিতা- ইমান আলী সরদার, সাং-রামনগর ধোপাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ও সাদ্দাম সরদার (২৭), পিতা-  সাহিদুল সরদার, সাং- উলা সরদারপাড়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।

ডিবির ওসি ডিবি রুপন কুমার সরকার জানান,যশোর শহর ও আশপাশ এলাকা থেকে একাধিক ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে ডিবির এলআইসি টিম তদন্তে নামে। ইতোপূর্বে ৪ ইজিবাইক চোর চক্রের সদস্য গ্রেফতার ও চোরাই ইজিবাইকসহ চুরি কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেন। তারই ধারাবাহিকতায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম ১৩ মার্চ বিকালে কোতয়ালী মডেল থানার নিউ মার্কেট এলাকা থেকে রায়হান নামের এক ইজিবাইক চোর চক্রের সদস্য কে গ্রেফতার করে। পরে।তার স্বীকারোক্তি অনুযায়ী চাঁদপাড়া সাকিনে অভিযান চালিয়ে ১টি চোরাই ইজিবাইক উদ্ধার ও সিতারামপুর থেকে ১টি প্রাইভেটকার জব্দ করে তাকে নিয়ে খুলনার ডুমুরিয়া থানার উলা গ্রামে অভিযান চালিয়ে সাদ্দাম নামের আরেক সদস্যকে গ্রেফতার করে তার জিম্মা থেকে আরো ৫টি চোরাই ইজিবাইকসহ জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক সহযোগীরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ইজি বাইক চুরি-ছিনতাই চক্রের সদস্য। তারা পরস্পর যোগ সাজসে তাদের ব্যবহৃত প্রাইভেকার যোগে ভিন্ন ভিন্ন স্থানে গমন করে চক্রের সদস্যের মধ্যে কয়েকজন ইজি বাইক ভাড়া করে পথিমধ্যে কৌশলে চুরি ও ছিনতাই করে থাকে বলে স্বীকার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।