ঢাকারবিবার , ১২ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

পাচার হওয়া ৮ বাংলাদেশি যুবককে বেনাপোলে দিয়ে দেশে ফেরত

এম আব্দুল্লাহ
মার্চ ১২, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

এস এম আব্দুল্লাহ।।দেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি যুবককে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (১২ মার্চ) বিকালে ভারতের পেট্রাপোল থানা ও ইমিগ্রেশন পুলিশ যৌথ ভাবে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরতরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হানেফ গাজির ছেলে শফিকুল ইসলাম, ইছার আলীর ছেলে মরিরুল ইসলাম, মরশেদ আলীর ছেলে আসানুর রহমান, শাফায়েত খার ছেলে আলআমিন, আব্দুল হোসাইনের ছেলে সামসুজ্জামান, ময়ময়সিংহের রহমতপুর সদরের বাদশা মিয়ার ছেলে শাখাওয়াত, নিজামুদ্দিনের ছেলে আলামিন ও আবুল বাশারের ছেলে আশরাফুল আলম।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানায়, ভাল কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে এরা দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি জমায়। পরে দালাল চক্র প্রতারনা করে তাদেরকে ভারতে ফেলে পালিয়ে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসে।

তিনি বলেন, পুলিশি কার্যক্রম শেষে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা আইনি সহয়তা দিতে তাদের কে গ্রহন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।