
বেত্রাবতী ডেস্ক।। শার্শার দীঘা যুব সমাজ ও এলাকা বাসীর উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ লা মার্চ)সন্ধায় উপজেলার কায়বা ইউনিয়নের দীঘা-চালিতাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্টিত হয়।
মাওলানা মুফতি রেজাউল করিমের সভাপতিত্বে ও উজ্জল হোসেন মোড়লের সার্বিক তত্বাবধানে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়বা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন বাবলু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ অফিসার কেএম বদরুল আলম।
আব্দুল মাজেদের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঠিকানা টিভির পরিচালক কবির বিন সামাদ।
এর আগে মাহফিল কমিটির পক্ষ থেকে আগত অতিথিদের অভ্যর্থনা জানান হুমায়ন কবির মিরাজ,রুবেল হাসান, আব্দুল কালাম ও আব্দুল হামিদ।
