ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার দীঘা-চালিতাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত 

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ২, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শার দীঘা যুব সমাজ ও এলাকা বাসীর উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ লা মার্চ)সন্ধায় উপজেলার কায়বা ইউনিয়নের দীঘা-চালিতাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্টিত হয়।

মাওলানা মুফতি রেজাউল করিমের সভাপতিত্বে ও  উজ্জল হোসেন মোড়লের সার্বিক তত্বাবধানে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়বা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন বাবলু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ অফিসার কেএম বদরুল আলম।

আব্দুল মাজেদের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঠিকানা টিভির পরিচালক কবির বিন সামাদ।

এর আগে মাহফিল কমিটির পক্ষ থেকে আগত অতিথিদের অভ্যর্থনা জানান হুমায়ন কবির মিরাজ,রুবেল হাসান, আব্দুল কালাম ও আব্দুল হামিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।