ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় শার্শার যুবক নিহত,আহত-১

বেত্রাবতী ডেস্ক।।
মার্চ ১, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মিকাইল হোসেন (১৮) নামে শার্শার এক যুবক নিহত হয়েছে। নিহত মিকাইল হোসেন শার্শার রাজনগর গ্রামের শের আলীর ছেলে।

এ ঘটনায় শাহাজান আলী নামে আলমসাধু ড্রাইভার আহত হয়েছেন। আহত শাহাজান আলী উপজেলার মাটিপুকুর গ্রামের মোস্তফার ছেলে।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে শার্শার নবীব নগর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থেকে রাতে আলমসাধুতে করে কাঠের বিভিন্ন আসবাবপত্র নিয়ে যশোরের উদ্দেশ্যে যাওয়ার সময় নবীব নগর নামক স্থামে আসলে অপর দিক থেকে আসা দ্রুত গতির একটি কার্ভার্ড ভ্যান আলমসাধুকে ধাক্কা দিলে দুজনই মারাত্মক ভাবে আহত হয়।

স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিকাইলকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত মিকাইলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে শনাক্ত করা সম্ভব হয়নি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।