ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী বিএনপি জামাতের আগুন সন্ত্রাস অপপ্রচারের প্রতিবাদে রতনকান্দি ইউঃযুবলীগের শান্তি সমাবেশ

মিজানুর রহমান মিনু।।
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।দেশব্যাপী বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ উপলক্ষে প্রতিবাদ মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ফেব্রুয়ারী) বাদ আসর সিমান্ত বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে মেইন সড়ক পল্লি বিদ্যুৎ গেটের সামনে থেকে দলীয় কার্যালয়ে আসেন।

পরে ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্টর সঞ্চালনায় দেশব্যাপী বিএনপি জামাতের আগুন সন্ত্রাস অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদ করে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএম আব্দুল বারী,জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম রাব্বানী তালুকদার।রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সহ-সভাপতি নুরে আলম রতন, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন শেখ।ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আসলাম উদ্দিন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরে ফাতেমা রিনা, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, ইউনিয়ন আওয়ামী যুব লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবির, সহসভাপতি আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক নিবিড় তালুকদার,সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান মিল্টন।ইউনিয়ন আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মুঞ্জুরুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।