ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও অপপ্রচারের প্রতিবাদে শুভগাছা ইউঃযুবলীগের শান্তি সমাবেশ

মিজানুর রহমান মিনু।।
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।দেশব্যাপী বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের দিক নির্দেশনা মোতাবেক উপজেলার ৪নং শুভগাছা ইউনিয়ন আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ উপলক্ষে পথযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় শুভগাছা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজউদ্দীন টিপুর সভাপতিত্বে দেশব্যাপী বিএনপি জামাতে আগুন সন্ত্রাস অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদ করে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান বিএসসি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সহসভাপতি খোরশেদ আলম খুশু।

এসময় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন সরকার, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,সদস্য সাহেব আলী, এনামুল হক, মাশু।ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তানসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত হোসেন। সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।