ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের বাগবাটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মিজানুর রহমান মিনু।।
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর।। সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে আন্তর্জাতিক মহান মাতৃভাষা শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগবাটি ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমপি তানভীর শাকিল জয় সহ সকল নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) দিবসটি উপলক্ষে বাগবাটি ডিগ্রি কলেজ মাঠে ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল আলম এর সভাপতিত্বে বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায়  আলোচনা ও দোয়া মাহফিলে ভাষা আন্দোলনে সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আঃ হাকিম।

আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম রাব্বানী তালুকদার, বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব,বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালুকদার মুঞ্জুরুল ইসলাম।রতনকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্ট, বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

এসময় জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদ ইউসুফ জুয়েল, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগের সদস্য জিহাদুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।